
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ পিরোজপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও সোনারগাঁ থানা যুবদলের যুগ্ন আহ্বায়ক আশরাফুল আলম আশরাফ প্রধানের উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ গিয়াস উদ্দিন।
রোববার দুপুর ১:৩০ ঘটিকায় হতে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে, বীর মুক্তিযোদ্ধা, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ গিয়াস উদ্দিন সকল কে ঐক্যবদ্ধ থেকে তারেক রহমান এর নিদর্শনা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর আদর্শ বাস্তবায়নে আগামীর বাংলাদেশ গঠনে সকল কে আহবান করেন। তিনি বলেন, সোনারগাঁও যারা ভালো মানুষ আমরা সকলে নিয়ে রাজনীতি করবো এবং তাদের কে বিএনপি তে ও নিতে হবে। আমরা কোনো ভাগাভাগি চাই না সকল কে নিয়ে সুন্দর নারায়ণগঞ্জ ও সকল উপজেলায় কাজ করবো। সকল ষড়যন্ত্র রুদ চোখ কান খোলা রেখে কাজ করতে হবে। নিজেদের ভিতরে কোন্দল করা যাবে না।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেছেন পিরোজপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও সোনারগাঁ থানা যুবদলের যুব আহ্বায়ক আশরাফুল আলম আশরাফ প্রধান। তিনি বলেন, “ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিতে এবং সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যেই আমাদের এই আয়োজন। এলাকার গণ্যমান্য ব্যক্তি, রাজনীতিক, শিক্ষক, ব্যবসায়ী ও সর্বস্তরের মানুষ নিয়ে আমাদের আজকের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং সোনারগাঁও বাসীদের দাবী যোগ্য হবে সোনারগাঁও এমপি আর বীর মুক্তিযোদ্ধা, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ গিয়াস উদ্দিন সাহেব এই সর্বোচ্চ যোগ্য এর দাবীদার আমরা তাকেই সোনারগাঁও এর এমপি হিসাবে দেখতে নয় বরং চাই।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেছেন পিরোজপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ।
পুনর্মিলনীতে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হয় । এ ছাড়া এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা সকলেই সমানভাবে কথোপকথন হয়।
প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ গিয়াস উদ্দিন আরো বলেন,আগামীর রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর সুযোগ সন্তান তারেক রহমান কে রাষ্ট্র নায়ক হিসাবে দেশ জাতির স্বপ্ন বাস্তবায়ন ৩১ দফা কার্যক্রম বাস্তবায়নে সকলের কাছে এর উপকারী রাষ্ট্র গঠনে এর সুফল পৌছাতে হবে বলে আহবান করেন