1. admin@dailytathyanusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনের নির্দেশ অমান্য করে রাতের আঁধারে সড়ক কার্পেটিং, দেবিদ্বারে কাজ বন্ধ শিক্ষা ও জ্ঞানার্জনে সমাজের অন্ধকার দূর করার শপথ নিতে হবে:….. দেবিদ্বারে ইউএনও অশোক বিক্রম চাকমা শ্রীপুরে যুবদল নেতাকে ফাঁসানোর উদ্দেশ্যে মোটা অঙ্কের টাকা দাবির অডিও রেকর্ড রয়েছে যশোর বেনাপোলে ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ১০ নারী সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দেবিদ্বারে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নগরঘাটায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গাজীপুরের কাপাসিয়ায় আলী হোসেনের ওপর হামলার ঘটনায় রফিকুল ও টিপুসহ ৬ জনের বিরুদ্ধে মামলা শ্রীপুরে বিএনপির নেতা মোশাররফ সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন যশোরে লংমার্চ সফলে শহরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

আ’লীগ আমলে ওবায়দুল কাদেরের ভাগিনা পরিচয়ে ছিলো বেপরোয়া মামা পাল্টিয়েও রক্ষা পেলনা চাঁদাবাজ সাগর

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ২১২ বার পঠিত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড এলাকার পরিবহন চাঁদাবাজ শফি আলম চৌধুরী সাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজিব নামে একজন বাস চালকের অভিযোগের প্রেক্ষিতে সোমবার (২৮ জুলাই) সকাল ১১ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম।
গ্রেপ্তার সাগর বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন সোসাইটি কেন্দ্রীয় যুবকমাণ্ডের চেয়ারম্যান। সিদ্ধিরগঞ্জের নয়াআটি মুক্তিনগর এলাকায় ভাড়া থাকেন।
পরিবহন মালিক ও শ্রমিকদের অভিযোগ, আওয়ামী লীগ সরকার আমলে সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের ভাগিনা পরিচয় দিয়ে শফি আলম চৌধুরী সাগর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাংরোর্ড এলাকায় বীরদর্পে চাঁদাবাজি করতো। তার কাছে জিম্মি ছিল পরিবহন শ্রমিক ও মালিকরা।
গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সাগর নতুন মামা বানায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী মুন্সিকে। মামা পাল্টিয়ে আইয়ুব আলী মুন্সির ছত্রছায়ায় নতুন রূপে পরিবহণ চাঁদাবাজি শুরু করে সাগর।
আইয়ুব আলী মুন্সির ছোট ভাই বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন সোসাইটি কেন্দ্রীয় যুবকমাণ্ডের সাধারণ সম্পাদক এম এ রহিম মুন্সিকে সঙ্গে নিয়ে সগর গড়ে তুলে নতুন চাঁদাবাজ চক্র।
তবে রহিম মুন্সি ৫ আগস্টের পর বনে যায় বিএনপি নেতা। চাঁদা দিতে রাজি না হওয়ায় মাস দেড়েক আগে শ্রমিক পরিবহণের আলমগীর নামে একজন বাস মালিককে মারধর করে রহিম মুন্সি।
সোনারগাঁ উপজেলার কাঠপুর সোনাপুর রোড এলাকার আরফান খাঁর ছেলে মো. রাজিব (২৭) বলেন, আমি নিউ বেকার পরিবহনের একটি বাসের চালক। রাস্তায় গাড়ি চালাতে হলে দৈনিক ৫০০ টাকা করে চাঁদা দাবি করেন সাগর। আমি চাঁদা দিতে অস্বীকার করি।
গত ২৫ জুলাই দুপুর ২ টায় ৭-৮ জন লোক নিয়ে সাগর চিটাগাংরোড বাসস্ট্যাণ্ড এসে আমি ও আমার হেলপারকে মারধর করে ৬ হাজার ৮০০ টাকা জোর করে নিয়ে যায়। চাঁদা না দিলে গাড়ি চালাতে দিবে না বলে হুমকি দেয়।
এঘটনায় আমি সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করি। এতে ক্ষিপ্ত হয়ে সোমবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৯ টার দিকে আবার সাগর লোকজন সঙ্গে নিয়ে বাসস্ট্যাণ্ডে এসে আমি আমার হেলপারকে মারধর ও বাসের চার পাশের সব গ্লাস ভেঙে ফেলে।
পরে আমি ভাঙাচুরা বাস নিয়ে সিদ্ধিরগঞ্জ থানায় যাই। তখন পুলিশ এসে ১১ টার দিকে চিটাগাংরোড এলাকা থেকে সাগরকে গ্রেপ্তার করে।
পরিবহন শ্রমিকদের অভিযোগ, সাগরকে গ্রেপ্তার করার পর সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক ফজলুল রহমান তাকে থানা না নিয়ে চিটাগাংরোড হাজী এরহমান সুপার মার্কেটে এমএ রহিম মুন্সির অফিসে নিয়ে যায়। তাকে ছেড়ে দেওয়ার জন্য রহিম মুন্সির অফিসে দেনদরবার শুরু হয়।
এতে পরিবহন শ্রমিকদের মাঝে ক্ষোভ দেখা দিলে কয়েক ঘণ্টা পর তাকে থানায় নিয়ে যান। রহিম মুন্সির অফিসে গেলেও সাগরকে ছেড়ে দিতে দেনদরবারের বিষয়টি অস্বীকার করেন ফজলুল রহমান।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম সাগরকে আটকের কথা স্বীকার করে বলেন, তাকে জিজ্ঞাবাদ করা হচ্ছে। অভিযোগের সত্যতা পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park