1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

আড়াইহাজারে জামায়াতের কর্মী সম্মেলনে বাধা ও প্যান্ডেল ভাঙচুরের অভিযোগ

  • প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ১৩৮ বার পঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে বাধা, মঞ্চ, চেয়ার-টেবিল ও প্যান্ডেল ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খাগকান্দা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মিজানুর রহমান।

জামায়াতের স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, কর্মী সম্মেলন আয়োজনের প্রস্তুতি চলাকালে খাগকান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়ার নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘটনাস্থলে এসে সম্মেলনে বাধা দেয়। একপর্যায়ে তারা মঞ্চ, চেয়ার-টেবিল ও প্যান্ডেল ভাঙচুর করে বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে অভিযোগের বিষয়ে বিএনপির সংশ্লিষ্ট নেতাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
খাগকান্দা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মিজানুর রহমান এক বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

তিনি বলেন, “একটি রাজনৈতিক দলের কর্মী সম্মেলনে বাধা দেওয়া, মঞ্চ-প্যান্ডেল ও চেয়ার-টেবিল ভাঙচুর করা কোনোভাবেই গণতান্ত্রিক রাজনৈতিক আচরণ হতে পারে না। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”

মাওলানা মিজানুর রহমান আরও বলেন, “বিএনপি ফ্যাসিস্টদের মতো গণতান্ত্রিক অধিকারকে হত্যা করার পথে হাঁটছে। এ ধরনের কর্মকাণ্ড শেষ পর্যন্ত তাদের জন্যই বিপদ ডেকে আনবে। আমরা তাঁদের এই অন্যায় ও অগণতান্ত্রিক পথ পরিহার করে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ ধারার রাজনীতি করার আহ্বান জানাচ্ছি।”

তিনি আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। তবে মতের পার্থক্যকে কেন্দ্র করে কোনো রাজনৈতিক কর্মসূচিতে বাধা, ভাঙচুর কিংবা ভয়ভীতি প্রদর্শন কাম্য নয়। রাজনৈতিক কর্মসূচি পালনের ক্ষেত্রে সব দলের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা প্রয়োজন।

জামায়াতের স্থানীয় নেতারা ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে রাজনৈতিক কর্মসূচি নির্বিঘ্নে পালনের জন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন তাঁরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park