1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে যশোরে যৌথ মহড়া

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৭৯ বার পঠিত

নজরুল ইসলাম স্টাফ রিপোর্টার: আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে যশোরে জেলা প্রশাসন, জেলা পুলিশ, র‍্যাব ও আনসার বাহিনীর সমন্বয়ে যৌথ মহড়া অনুষ্ঠিত হয়েছে।বুধবার ১২ আগস্ট রাত ৮টায় যশোর পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে জেলা পুলিশের উদ্যোগে শহরজুড়ে এ যৌথ মহড়া পরিচালনা করা হয়।মহড়ায় জেলা পুলিশের ১০টি টিম, ১০টি গাড়ি ও ৬টি মোটরসাইকেল অংশ নেয়। এছাড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‍্যাব ও আনসার বাহিনীর একটি করে টিম মহড়ায় অংশগ্রহণ করে।
মহড়াটি যশোর জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে পালবাড়ি মোড়, চাচড়া চেকপোস্ট, মুরালী মোড়, মনিহার মোড়, হাইকোর্ট মোড়, নিউ মার্কেট মোড়, বাবলাতলা ব্রিজ, কাঠালতলা, কাজীপাড়া, চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড, দড়াটানা মোড়, চিত্রার মোড়, থানা চৌরাস্তার মোড়, চার খাম্বার মোড়, মুরগির ফার্ম, ভেটেরিনারি মোড়, কলাবাগান মোড়, মেডিকেল মোড়, আশ্রম রোড, রেলস্টেশন, চাচড়া রেলগেট, মুজিব সড়ক, দড়াটানা, ঘোপ, বাবলাতলা ব্রিজ, পিবিআই মোড়, পুলিশ লাইন্স ও প্যারিস রোড প্রদক্ষিণ করে পুলিশ সুপারের কার্যালয়ে এসে শেষ হয়।
যৌথ মহড়ায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‍্যাব ও আনসার বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন।
এছাড়া কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের অফিসার ইনচার্জসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও সদস্যরা মহড়ায় অংশ নেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, অপরাধ প্রতিরোধ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত সক্ষমতা প্রদর্শনের অংশ হিসেবে এ যৌথ মহড়া অনুষ্ঠিত হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park