1. admin@dailytathyanusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনের নির্দেশ অমান্য করে রাতের আঁধারে সড়ক কার্পেটিং, দেবিদ্বারে কাজ বন্ধ শিক্ষা ও জ্ঞানার্জনে সমাজের অন্ধকার দূর করার শপথ নিতে হবে:….. দেবিদ্বারে ইউএনও অশোক বিক্রম চাকমা শ্রীপুরে যুবদল নেতাকে ফাঁসানোর উদ্দেশ্যে মোটা অঙ্কের টাকা দাবির অডিও রেকর্ড রয়েছে যশোর বেনাপোলে ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ১০ নারী সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দেবিদ্বারে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নগরঘাটায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গাজীপুরের কাপাসিয়ায় আলী হোসেনের ওপর হামলার ঘটনায় রফিকুল ও টিপুসহ ৬ জনের বিরুদ্ধে মামলা শ্রীপুরে বিএনপির নেতা মোশাররফ সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন যশোরে লংমার্চ সফলে শহরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

আঁখি চৌধুরীর দ্বৈত রূপে দর্শক-চমক, ‘প্রবাসীর সৎ বোন’

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১৯৪ বার পঠিত

প্রতিবেদন; ইসমাইল হোসেনঃ একুশে টেলিভিশনের পর্দায় খুব শীঘ্রই আসছে প্রতীক্ষিত নাটক ‘প্রবাসীর সৎ বোন’, যেখানে দ্বৈত চরিত্রে অভিনয় করে চমক দিতে যাচ্ছেন জনপ্রিয় চিত্রনায়িকা আঁখি চৌধুরী। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন কামরুজ্জামান পুতুল। বিশেষ এই নাটকে আঁখি চৌধুরীকে দেখা যাবে দুইটি ভিন্ন নাম ও স্বভাবে, দুটি চরিত্রে— সোহানা এবং সান্তনা।

নাটকে আঁখি চৌধুরীর অভিনয় যেন এক রকম চমক। চরিত্র দুটির রহস্য এখনও পুরোপুরি প্রকাশ না হলেও দর্শকদের আগ্রহ বাড়িয়ে দিয়েছে। গণমাধ্যমে তিনি এই বিষয়ে বিস্তারিত কিছু না জানালেও আখি বলেন,

“আমার দুটো চরিত্র দু রকমের। আশাকরি দর্শকরা দেখে অনেক কিছু শিখতে পারবে এবং আনন্দ পাবে। আপনারা হচ্ছেন আমার পথচলার অনুপ্রেরণা। অবশ্যই নাটকটি দেখবেন। আমার সকল ভক্তদের জন্য শুভকামনা ও ভালোবাসা।”

আঁখি চৌধুরীর ভক্তরা বরাবরের মতোই তার অভিনয়ে মুগ্ধ, তবে এই নাটকে তার দ্বৈত চরিত্র দর্শকদের জন্য এক ভিন্ন অভিজ্ঞতা হতে চলেছে। তিনি আরও জানান,

“আমি আশা করছি, দর্শকরা নাটকটিতে আমাকে একেবারে আলাদা রকমের দেখতে পাবে। গল্পটা খুবই সুন্দর ছিল, আর আমার চরিত্রগুলো সত্যিই চ্যালেঞ্জিং ছিল।”

নাটকটিতে আরও অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ, ফারুকী আহমেদ, সালেহা আদারওয়াইজ সহ আরও অনেকে। নাটকের গল্প আবর্তিত হয়েছে প্রবাসী জীবনের টানাপোড়েন, সম্পর্কের জটিলতা এবং আত্মিক টানাপোড়েন ঘিরে। চিত্রনাট্য যেমন আবেগঘন, তেমনি চরিত্রগুলোও বাস্তবধর্মী, যা দর্শকদের মনে গভীর ছাপ ফেলবে বলে আশা করা হচ্ছে।

একুশে টেলিভিশনের দর্শকদের জন্য এটি হতে যাচ্ছে এক বিশেষ উপহার। যারা আঁখি চৌধুরীর ভিন্নধর্মী ও শক্তিশালী অভিনয় দেখতে চান, তাদের জন্য ‘প্রবাসীর সৎ বোন’ হতে পারে একটি না ভুলবার মত নাটক।

নাটকের সম্প্রচার সময় ও দিন খুব শীঘ্রই একুশে টিভি কর্তৃপক্ষ জানাবে। তবে ইতিমধ্যেই নাটকটি নিয়ে শুরু হয়েছে দর্শকমহলে জোর আলোচনা।

চিত্রনায়িকা আঁখি চৌধুরীর ভিন্নধর্মী এই দ্বৈত চরিত্রের নাটকটি মিস না করতে একুশে টেলিভিশনের পর্দায় চোখ রাখুন!

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park