1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

অনলাইন জুয়া ও মাদক মুক্ত করতে সবাই কে সচেতন হতে হবে কোটচাঁদপুরে মতবিনিময় সভায় ঝিনাইদহের, জেলা প্রশাসক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১৯৯ বার পঠিত

আব্দুল্লাহ বাশার, কোটচাঁদপুরঃ ঝিনাইদহ জেলা কে অনলাইন জুয়া ও মাদক মুক্ত করতে সবাই কে সচেতন হতে হবে। আপনার সন্তান কার সাথে মিশছে সন্ধ্যার পর কোথায় থাকে স্মার্টফোনে কি করে পিতা মাতা কে সেই দিকে নজর রাখতে হবে। যে দলেরই হোন না কেন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ও চাঁদাবাজদের এই বাংলার মাটিতে কোন ঠাই নেই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধের জন্য আপনাদের কেউ ভূমিকা রাখতে হবে।

মাদক কারবারি বা সেবিদেরকে আইনের আওতায় আইলেন হবে না তাদেরকে পূর্ণবাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। কারণ তারা যাতে পুনরায় এই অন্যায় কর্মকান্ডা জড়িত না হয় কোটচাঁদপুরে মতবিনিময় সভায় এসব কথা বলেন ঝিনাইদহের নবাগত জেলা প্রশাসক মো,নোমান হোসেন।

তিনি আরো বলেন, আপনি যত বড় কর্মকর্তায় হন না কেন জনগণের ট্যাক্সের টাকার আপনার বেতন তাই জনগণের জানমলের নিরাপত্তা আপনাকেই নিশ্চিত করতে হবে।

উপজেলার সরকারি কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী, ধর্মীয় নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার মো,এনামুল হাসান।

সে সময় বক্তব্য রাখেন, কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা তাজুল ইসলাম, উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ডার আবদুল মান্নান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল, পৌর জামায়াতে ইসলামীর আমির মুহাদ্দিস আব্দুল কাইয়ুম, কৃষি অফিসার জাহিদ হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা জিল্লুর রহমান,কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি ও ইনকিলাব সংবাদদাতা আব্দুল্লাহ বাশার, গণ মাধ্যম কর্মী এস এম রায়হান উদ্দিন, পৌর কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবির, শিক্ষক মশিয়ার রহমান, কুশান ইউনিয়ন চেয়ারম্যান শাহরুজ্জামাান সবুজ, এনসিপি নেতা হৃদয় আহসান প্রমুখ।

এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি মো,সোহেল রানা, উপজেলা মৎস্য অফিসার দ্বীন ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, ইমাম, সাংবাদিক ও নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park