এম ইদ্রিস আলী,সাতক্ষীরা প্রতিনিধিঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন আজ সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাতক্ষীরা সদর হাসপাতাল ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন।
পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের ইনডোর, আউটডোর ও সেবার কার্যক্রম, রোগীদের জন্য সরবরাহকৃত খাবারের গুণগত মান ও সার্বিক সেবার পরিবেশ নিবিড়ভাবে পর্যালোচনা করেন এবং সেবার মান আরো বাড়ানোর দাগিত দেন।
পরিদর্শন শেষে তিনি হাসপাতালের সেবার মান ও ব্যবস্থাপনা সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন।
এছাড়াও তিনি হাসপাতালের সকল কর্মকর্তা-কর্মচারীর বায়োমেট্রিক উপস্থিতি (হাজিরা) ব্যবস্থা পর্যালোচনা করেন এবং উপস্থিতি ব্যবস্থাপনা ও শৃঙ্খলা রক্ষায় সন্তোষ প্রকাশ করেন।
স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিতকরণে সরকারের আন্তরিক অঙ্গীকারের প্রতিফলন হবে বলে সকলের সহযোগিতা কামনা করেন।