গাজীপুর জেলা প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক জনাব মোঃ হুমায়ুন কবির সরকারকে সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ বিজয় বাংলাদেশ ফাউন্ডেশন এর পক্ষ থেকে ‘বিজয় গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৫’ প্রদানের জন্য প্রাথমিকভাবে মনোনীত করা হয়েছে। এ মনোনয়ন প্রদান করেছে ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিষদ ও উপদেষ্টা মণ্ডলী।
বিজয় বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে আগামী ২৭ ডিসেম্বর ২০২৫ ইং বিজয়ের ৫৪ বছরে “আমাদের প্রত্যাশা ও প্রাপ্তি” শীর্ষক আলোচনা সভা, বিজয় উৎসব–২০২৫ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় বিচারপতি আব্দুস সালাম মামুন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন—
অধ্যাপক মোহাম্মদ আহসান উল্লাহ, মাননীয় উপাচার্য ও ট্রেজারার, ইবাইস বিশ্ববিদ্যালয়;
ড. মোহাম্মদ জকরিয়া, সাবেক সচিব, বাংলাদেশ নির্বাচন কমিশন;
প্রফেসর ড. হামিদা খানম, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়;
পীরজাদা শহীদুল হারুন, সাবেক অতিরিক্ত সচিব, অর্থ মন্ত্রণালয়;
লেফটেন্যান্ট সাইফুল্লাহ খান সাইফ (অব.), প্রেসিডেন্ট, এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অ্যাডভোকেট শেখ মোঃ আমির হামজা, উপদেষ্টা, বিজয় বাংলাদেশ ফাউন্ডেশন।
জনাব মোঃ হুমায়ুন কবির সরকার দীর্ঘদিন ধরে শ্রীপুরে রাজনৈতিক সংগঠন পরিচালনা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। তাঁর এই প্রাথমিক মনোনয়নে স্থানীয় রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষ আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন।
এই অর্জনে জনাব মোঃ হুমায়ুন কবির সরকারকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সহকর্মী নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ী মহল।