
গাজীপুর প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বালিয়াপাড়া এলাকায় এক মৎস্য ব্যবসায়ীকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় একটি চক্রের বিরুদ্ধে। ঘটনার পর ভুক্তভোগী ব্যবসায়ী মো: শরিফ কে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী শরিফ বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেন মাহমুদুল হাসান আরিফ , মো: নাহিদুল ইসলাম ওরফে আশিক , আহসান হাবিব ওরফে আসানুল , সাইফুল ইসলাম , মো: এনামুল হক , নিলয় , আসিফ ও হামিম এই হামলা চালায়
বরমী ইউনিয়নের বালিযাপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে সুনামের সাথে মৎস্য প্রজেক্ট পরিচালনা করে আসছেন শরিফ। কিন্তু সাম্প্রতিক সময়ে প্রজেক্টে মাছ চুরির ঘটনা বেড়ে যাওয়ায় তিনি রাতে পাহারা দেওয়া শুরু করেন। গত ১ সেপ্টেম্বর দিবাগত রাতে মৎস্য প্রজেক্টের আশেপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় সাইফুল ইসলামকে দেখতে পেয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি ক্ষিপ্ত হয়ে হুমকি প্রদান করেন।
পরদিন ২ সেপ্টেম্বর রাত ১:৩০ দিকে শরিফ বাড়ি ফেরার পথে তাজুল এর মুদি দোকানের সামনে পৌঁছালে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র দা, লোহার রড, হকিস্টিক, কাঠের রড ও বাঁশের লাঠি নিয়ে শরিফ এর
ওপর অতর্কিত হামলা চালায়। ১নং আসামির হুকুমে ২নং আসামি নাহিদুল ইসলাম (আশিক) লোহার রড দিয়ে শরিফের মাথায় আঘাত করে। শরিফ নিচে পড়ে গেলে তাকে হত্যা করার উদ্দেশ্যে ডান পায়ের হাঁটুর নিচে ও গোড়ালিতে পিটিয়ে হাড় ভাঙা রক্তাত্ব জখম করা হয়। কাঠের রড দিয়ে কপালে আঘাত করে মাথা ফাটিয়ে দেওয়া হয় এবং অন্যান্য আসামিরা তাকে এলোপাতাড়ি পিটিয়ে সারা শরীরে গুরুতর জখম করে।
হামলা শেষে আসামিরা শরিফের শার্টের পকেট থেকে নগদ ৩৬০০ টাকা ছিনিয়ে নেয় পরে স্থানীয়দের সহায়তায় স্বজনরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে শ্রীপুর মডেল থানা পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ওপর হামলা, থানায় অভিযোগ