গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এ্যাসাোসিয়েশন (ফারিয়া) পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়েছে। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো: রাসেল মন্ডল ও সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মােঃ মেহেদী হাসান পিপাস।
বৃহস্প্রতিবার রাত ৮টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে সমিতির সদস্যদের উপস্থিতে এ কমিটি গঠন করা হয়েছে।এসময় উপস্থিথ ছিলেন, ফারিয়ার আজীবন সদস্য টিপু সুলতান,শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. বিজন মালাকার, মেডিক্যাল অফিসার ডা. আরিফ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ইনচার্জ, নজরুল ইসলাম, শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ই.পি.আই স্টোর প্রদান মাজেদুল ইসলাম সোহাগ, শ্রীপুর কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি মোঃ খোকন, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল, ফারিয়ার প্রধান উপদেষ্টা নজরুল ইসলাম, ফারিয়ার আজীবন সদস্য আশিকুল আশিক, রাহাত হাসান সানি, মোস্তফা কামাল।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে মোঃ ফেরদৌস আলম, সহ-সভাপতি নূরে আলম সিদ্দিক, সহ-সভাপতি আনোয়ার মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাইম জামান, সহ সাংগঠনিক পদে খলিলুর রহমান, প্রচার সম্পাদক রাকিব হাসান, দপ্তর সম্পাদক রাশিদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক নাসির উদ্দীন ও সম্মানিত সদস্য মিজানুর রহমান রনি এবং সেই সাথে ফারিয়ার ২ জন সদস্যদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়।