গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নে পূর্ব শত্রুতার জেরে এক কৃষক ও তার পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। গত ৩১ মার্চ সন্ধ্যায় বরমল বাঁশতলা এলাকায় এই ঘটনা ঘটে। এ বিষয়ে ভুক্তভোগী শিরিনা আক্তার শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়,
মোজাম্মেল হক ও মোশারফ হোসেনের বাচ্চু,পারভেজ , নঈম উদ্দিন সানি সঙ্গে ভুক্তভোগী পরিবারের দীর্ঘদিনের বিরোধ চলছিল। এর জেরে গত রোববার সন্ধ্যায় ভুক্তভোগীর স্বামী হেলাল উদ্দিন কৃষি কাজ শেষে বাড়ি ফেরার পথে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এ বিষয়ে শিরিনা আক্তার জানান আমার স্বামীকে বাঁচাতে এগিয়ে এলে বিবাদীরা আমাকে ও লাঞ্ছিত ও মারধর করে।
এ বিশেষ শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির আহমদ বলেন অভিযোগটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।