মোঃ ফরহাদ, স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের(ওয়দ্দাদিঘী) উত্তর পাড়া গ্রামে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে ব্যক্তিগত উদ্যোগে কালভার্ট নির্মাণ করে দিলেন স্থানীয় বিএনপি নেতা। এতে দীর্ঘদিনের পানিবন্দী অবস্থা থেকে মুক্তি পেলেন ওই এলাকার অন্তত ২০টি পরিবার।
জলাবদ্ধতায় চরম দুর্ভোগ
স্থানীয় সূত্রে জানা গেছে, ওয়দ্দাদিঘী উত্তর পাড়া গ্রামে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা বা রাস্তায় কালভার্ট না থাকায় সামান্য বৃষ্টিতেই নিচু এলাকার বাড়িঘরে পানি ঢুকে পড়ত। গত কয়েকদিনের বৃষ্টিতে প্রায় ২০টি পরিবার পুরোপুরি পানিবন্দী হয়ে পড়ে। রাস্তায় পানি জমে থাকায় যাতায়াত ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায় এবং অনেকের রান্নাঘরে পানি ঢুকে পড়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছিল।
মোশারফ হোসেন সরকার মানবিক উদ্যোগ
গ্রামবাসীর এই দুর্ভোগের কথা জানতে পেরে তেলিহাটি ইউনিয়ন বিএনপি নেতা মোশারফ হোসেন সরকার এগিয়ে আসেন। তিনি ব্যক্তিগত অর্থায়নে দ্রুততার সাথে ওই রাস্তায় একটি কালভার্ট নির্মাণের উদ্যোগ নেন। আজ সেই কালভার্ট নির্মাণের কাজ শুরু হওয়ায় জলাবদ্ধ পানি নামতে শুরু করেছে।
জলাবদ্ধতা থেকে মুক্তি পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন ভুক্তভোগী পরিবারগুলো।
"রাস্তায় কালভার্ট না থাকায় আমাদের বাড়িঘর তলিয়ে যাচ্ছিল। মেম্বার-চেয়ারম্যানকে জানিয়েও সমাধান পাচ্ছিলাম না। এই বিপদে মোশারফ হোসেন সরকার ভাই নিজ উদ্যোগে কালভার্ট করে দিয়ে আমাদের বড় উপকার করলেন।"
এলাকাবাসী এই জনহিতকর কাজের জন্য বিএনপি নেতা মোশারফ হোসেন সরকার প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
এ বিষয়ে মোশারফ হোসেন সরকার বলেন, "রাজনীতি করি মানুষের সেবার জন্য। মানুষের কষ্ট দেখে আমি বসে থাকতে পারিনি। পানিবন্দী মানুষের যাতায়াত ও বসবাসের জন্য এই কালভার্টটি করা হয়েছে। আগামীতেও সাধারণ মানুষের যেকোনো বিপদে আমি পাশে থাকার চেষ্টা করব।"