গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরে শ্রীপুরে ধুয়াইবাড়ী গ্রামে গাছের ঢাল কাটা নিয়ে সংঘর্ষ হয়। আহত মনির হোসেন বাদী হয়ে। শ্রীপুর থানা একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ তিনি উল্লেখ করেন,বিল্লাল হোসেন, জামান, জাহিদ, নাদিম, জাহানারা, এলাকায় উচ্ছৃংখল, সন্ত্রাস প্রকৃতির লোক হিসাবে পরিচিত। আমাদের সাথে পূর্ব থেকে জমি সংক্রান্ত বিষয় নিয়ে ঝগড়া ছিল। আমাদের জমি নিয়া যাওয়ার চেষ্টা করে , ১৬ জানুয়ারী দুপুরে ১২ ঘটিকায় সময় আমি আমার জমিতে কৃষি কাজ করিতে গেলে। বিবাদীর আম গাছের ঢাল আমার জমির উপর ছিল, আমার ছোট ভাই ফাহাদ কে দিয়ে, উক্ত আম গাছের ডাল কাটিতে বলে, একপর্যায়ে বিবাদীগণরা আমার ও আমার ছোট ভাইয়ের প্রতি ক্ষীপ্ত হইয়া আমাদেরকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। বিবাদীগণরা পরস্পর যোগসাজসে পূর্ব পরিকল্পিত ভাবে দা, কুদাল, লোহার রড, শাফল দিয়ে, আমাকে খুন করার উদ্দেশ্যে মারপিট শুরু করে এবং কিল, ঘুষি লাথি মারিয়া শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারি ভাবে আঘাত করে । তিনি আরো বলেন, আহত অবস্থায়, শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করি। বিবাদী জাহানারা বলেন, আমার ভাই গাছের ঢালা কাটার প্রতিবাদ করতে গিয়েছিল। এক পর্যায়ে ধাক্কাধাক্কি শুরু হয়।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাছির আহমদ বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।