মো: রেজাউল করিম রেজাঃ শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবা সহ চার জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে পুলিশ এ সময় তাদের কাছ থেকে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বুধবার রাতে আনুমানিক দেড়টার দিকে গোসাইরহাট থানার একটি টহল পুলিশ টিম উপজেলার বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চারজনকে আটক করেন।
গ্রেফতারকৃতরা হলেন কোদালপুর মৃদাপাড়ার মৃত আলী আহমদ সরদারের ছেলে দিদারুল সরদার (৩৫) কোদালপুর বুলু সরদারপাড়া মৃত ফজলুল করিম খানের ছেলে রাসেল খান এলাকার আমির হোসেন মাঝির ছেলে রাশেদ মাঝি (২৬) এবং কোদালপুর আব্বাস মোল্লাপাড়া মৃত কালা মিয়া শিকদারের ছেলে জলিল মিয়া সিকদার পুলিশ সূত্রে জানা যায় গোপন তথ্যের ভিত্তিতে থানা পুলিশের একটি টহল দল উপজেলার বিভিন্ন জায়গায় পরিচালনা করে চার মাদক কারবারি আটক করে। তল্লাশী পলিথিন মোড়ানো দশ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়টি গোসাইর হাট থানার অফিসার ইনচার্জ নিশ্চিত করেন।