নজরুল ইসলাম যশোর প্রতিনিধি: যশোরে শার্শায় জেলা ও উপজেলা যুবদলের নেতাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।বুধবার বিকেলে শার্শা উপজেলা পরিষদের সামনে উপজেলা যুবদল ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানসম্বলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন।মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহম্মেদ, সদস্য সচিব আনসারুল হক রানা এবং শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদের বিরুদ্ধে একটি মহল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার ও ষড়যন্ত্র চালাচ্ছে।
তারা বলেন, দীর্ঘদিন ধরে যুবদলের নেতাকর্মীরা গণতান্ত্রিক আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। কিন্তু সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পরিকল্পিতভাবে মিথ্যা অভিযোগ ছড়ানো হচ্ছে।বক্তারা আরও বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে যুবদল নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে। মিথ্যা মামলা, অপপ্রচার ও ষড়যন্ত্রের মাধ্যমে তাদের দমিয়ে রাখার চেষ্টা করা হলেও নেতাকর্মীরা জনগণের অধিকার আদায়ের আন্দোলন চালিয়ে যাবেন।
এ সময় তারা অবিলম্বে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড বন্ধ, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের হয়রানি বন্ধ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ, শ্রম বিষয়ক সম্পাদক সহিদ আলী, বেনাপোল পৌর যুবদলের সদস্য সচিব রাহানুজ্জামান দিপু, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মীর আলম, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম পিন্টু, আওরঙ্গজেব, সবুজ হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী।
এ সময় শার্শা উপজেলা যুবদল, ইউনিয়ন যুবদল ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।