নজরুল ইসলাম যশোর প্রতিনিধি: যশোরে খেটে খাওয়া দিনমজুর ও অসহায় মানুষের মাঝে সেমাই ও চিনি বিতরণ করেছে নবান্ন সমাজ কল্যাণ সংস্থা।সোমবার যশোর সদর উপজেলার নিউমার্কেট বেলতলা এলাকায় সংস্থাটির কার্যালয়ে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে শতাধিক নিম্নআয়ের ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী হিসেবে সেমাই ও চিনি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেলোয়ার হোসেন খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম তৌহিদুর রহমান।এছাড়াও উপস্থিত ছিলেন নবান্ন সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আব্দুল কালাম, সাধারণ সম্পাদক জাহিদ আহমেদ লিটন, সহ-সভাপতি যোগেশ চন্দ্র দত্ত, চৌধুরী আশরাফুল ইসলাম, সাবেক ওয়ার্ড কাউন্সিলর সুফিয়া বেগম, ফয়সাল হক এবং এস এম শফি সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।বক্তারা বলেন, সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়াতে নবান্ন সমাজ কল্যাণ সংস্থা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।