মোঃ নাজিম উদ্দিন, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধিঃ- মেঘনার অরাজনৈতিক সামাজিক সংগঠন “আদর্শ মেঘনা সামাজিক সংগঠন” একের পর এক অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আবারও মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছে।
সম্প্রতি উপজেলার বিভিন্ন গ্রামে সংগঠনটি মোট ২ লাখ ৬৫ হাজার টাকার সহায়তা প্রদান করে। এর মধ্যে মাতাবেরকান্দির মৃত রুবেল সিকদারের পরিবারকে ৫০,০০০ টাকা, ভাওড়খোলার আবুল কালামকে ব্যবসার জন্য ৩০,০০০ টাকা, টিটিরচরের মামুনুর রশীদকে অটোরিকশা ক্রয়ের জন্য ১,০০,০০০ টাকা এবং বড়কান্দার কিডনি রোগী ইসলামকে চিকিৎসার জন্য ৫০,০০০ টাকা প্রদান করা হয় এবং সংগঠনের একজনকে উদ্যোক্তা তৈরি করার জন্য ৩৫০০০ টাকার উন্নত মানের সেলাই মেশিন প্রদান।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের—সভাপতি আবদুল গাফফার মুন্সী, সিনিয়র সহ-সভাপতি আব্দুল করিম, সহ-সভাপতি সেলিম খান, সাধারণ সম্পাদক মাকসুদ আলম সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন রনি, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আল-আমিন প্রধান, স্বাস্থ্য ও সেবামূলক সম্পাদক ডা. জাহানারা আক্তার পান্না, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোসাঃ কলি আক্তার এবং সম্মানিত সদস্য মোঃ ফাহিম হোসেনসহ অন্যান্য সদস্যবৃন্দ।
সংগঠনের সভাপতি আবদুল গাফফার মুন্সী জানান, মানবকল্যাণে তাদের এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
সংগঠনের পক্ষ থেকে সকল দানশীল ব্যক্তি ও শুভানুধ্যায়ীদের জন্য দোয়া কামনা করা হয়েছে।