ফারুক হোসাইন জনি, কুমিল্লা (উত্তর) প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১০ নং গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের ৬ নং কাশারিখোলা ওয়ার্ডের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা (উ:) জেলা জামায়াতের সেক্রেটারি ও কুমিল্লা (০৪) দেবিদ্বারের আগামী জাতীয় সংসদ নির্বাচনের জামায়াত মনোনিত এমপি প্রার্থী জনাব মু.সাইফুল ইসলাম শহীদ বলেন,মানুষের তৈরি আইন দিয়ে দূর্নীতি ও অনিয়ম দূর করা যাবে না। তিনি আরো বলেন আদর্শিক নেতৃত্ব ছাড়া উন্নত রাষ্ট্র ও উন্নত দেবিদ্বার গড়ে তোলা সম্ভব নয়। জামায়াত ক্ষমতায় আসলে চাঁদাবাজি, টেন্ডারবাজি, অবৈধ সিন্ডিকেট ও দখলদারিত্ব বন্ধ হবে। মানুষ থাকবে সুখে শান্তিতে ও নিরাপত্তায়, ইনশাআল্লাহ।
আলহাজ্ব আব্দুল হাকিম খানের সভাপতিত্বে ও তৌহিদুর রহমান মাষ্টারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি রুহুল আমিন খান, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক শেখ মোহাম্মদ শহীদুল্লাহ এবং ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা ছিদ্দিকুর রহমান।
আরো বক্তব্য রাখেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা মফিজুল ইসলাম ও স্থানীয় নেতৃবৃন্দ।