আক্তার হোসাইন, মাধবপুর প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুরে প্রতিপক্ষের হামলায় অষ্টম শ্রেণীর এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (২৯ নভেম্বিবর) বিকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ছাত্র আফরোজ মিয়া (১৪) মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের আদাঐর গ্রামের মুক্তার মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে আদাঐর গ্রামে পুকুর থেকে মাটি সরানোকে কেন্দ্র করে দুলাল মিয়া ও আশিক মিয়া দুপক্ষের লোকজনের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরে সংঘর্ষ বাঁধে। এ সময় মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র আফরোজসহ পাঁচজন গুরুতর আহত হন। স্থানীয়রা প্রথমে আফরোজকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে তাকে ঢাকায় প্রেরণ করেন।
পরে ঢাকায় পপুলার হাসপাতালে দুই দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার বিকেলে আফরোজের মৃত্যু হয়।
মাধবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. কবির হোসেন, এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি জানান।