বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির পক্ষ থেকে মর্যাদাপূর্ণ গোল্ড অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। মানবাধিকারকর্মী শাহারুল ইসলামকে। মানুষের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচারের পক্ষে সোচ্চার ভূমিকা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিক কাজের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেওয়া হয়।
শাহারুল ইসলাম দীর্ঘদিন ধরে সারা দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় ঘুরে মানবাধিকারবঞ্চিত মানুষের কষ্ট–দুঃখের কথা শুনেছেন এবং সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করেছেন। তিনি বলেন, যতদিন বাঁচবো, অর্থ নয় মানুষের অধিকার প্রতিষ্ঠার কথা বলবো, মানুষের পাশে দাঁড়াবো এবং মানবসেবা নিয়েই কাজ করে যাবো। মানবতার কল্যাণে তাঁর এই অঙ্গীকারকে স্বীকৃতি দিতে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি তাঁকে বিশেষভাবে সম্মানিত করে।
এ সম্মাননা প্রদান করেন প্রতিষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান এড. সাইদুল হক সাঈদ। শাহারুল ইসলাম তাঁর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এড. সাইদুল হক সাঈদ স্যার আমাকে এমন একটি মহৎ কাজে যুক্ত করার সুযোগ দিয়েছেন, যা আমার জীবনের বড় অনুপ্রেরণা।
মানুষের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় তাঁর এমন নিরলস পথচলা সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।