আব্দুল্লাহ বাশার, কোটচাঁদপুরঃ বিভক্ত দেশ কে ঐক্যবদ্ধ করার কারিগর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রাম ও ৩০ লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়ে অর্জীত যুদ্ধে অংশ গ্রহণ করে হানাদার মুক্ত করে মহান স্বাধীনতা ঘোষণা দিয়েছেন তিনি। সংগ্রাম, সাফল্য, অগ্রগতি ও ঐতিহ্যের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপির প্রতিষ্ঠাতা ঝিনাইদহরে কোটচাঁদপুরে বিএনপির (৪৮)তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ঝিনাইদহ জেলা বিএনপির সহ-সভাপতি আবু বকর বিশ্বাস।
রবিবার (৬ সেপ্টেম্বর) পৌর শহরের মেইন বাজারে উপজেলা-পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
তিনি আরো বলেন, বিরোধী দল জিয়া পরিবারের সন্মান ক্ষুন্ন করার জন্য কটুক্তিকারী সিফাতের পক্ষ নিয়ে কথা বলছে। যেটা এদেশের জন্য অশুভ লক্ষণ। কি মনে করছেন তারা বুঝতে পারছি না। বাদাই মাছির চাকে ঢিল মারবেন না মাছি উঠলে কিন্তু আপনাদের গায়ে কামড় দিবে। দেশের ক্লান্তি লগ্নে বিএনপি সরকার গঠন করেছে সরকারের বয়স মাত্র ৮ মাস একটু সময় দিন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বেই স্বনির্ভর বাংলাদেশ গড়া হবে। একই সঙ্গে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।সভায় সভাপতিত্ব করেন কোটচাঁদপুর পৌর সভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী।
এ সময় বিএনপি, যুবদল,ছাত্রদল সহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।