খান মোঃ রফিকুল ইসলামঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র্যালি ও আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়ার সৈনিক দল।
বুধবার ( ৩ সেপ্টেম্বর ২০২৫) বেলা ১২ টার দিকে র্যালিটি সিদ্ধিরগঞ্জ থানার ১ নম্বর ওয়ার্ডের পাইনাদি নতুন মহল্লা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক ইউটার্ন ঘুরে শিমরাইল এসে শেষ হয়। এতে শত শত নেতা-কর্মী ও স্থানীয় মানুষ অংশগ্রহণ করেন।
মির্জা এন.এস. রুবেল প্রধান অতিথি কেন্দ্রীয় কমিটির সভাপতি বলেন “বিএনপি সবসময় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার রক্ষায় লড়াই করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশের মানুষের হৃদয়ে আজও অমর হয়ে আছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আবারও গণতন্ত্র পুনরুদ্ধারে সফল হবে।”
বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়ার সৈনিক দলের সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি মোহাম্মদ মনির হোসেন বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের জন্য নতুন উদ্দীপনার দিন। এ দিনে আমরা শপথ নিচ্ছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে দেশের জন্য কাজ করে যাবো। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমরা সবসময় রাজপথে আছি এবং থাকব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মির্জা এন, এস, রুবেল সভাপতি, কেন্দ্রীয় কমিটি জিয়া সৈনিক দল,লায়ন মনসুর আহমেদ মুন্না সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি জিয়া সৈনিক দল, জি এম সুমন মুন্সী,আহবায়ক নারায়ণগঞ্জ জেলা। জিয়া সৈনিক দল,শফিকুল ইসলাম শফিক, সদস্য সচিব নারায়ণগঞ্জ জেলা, জিয়া সৈনিক দল,মোঃআসাদুজ্জামান মিন্টু যুগ্ন আহবায়ক নারায়ণগঞ্জ জেলা। জিয়া সৈনিক দল, মোঃ মনির হোসেন সভাপতি জিয়া সৈনিক দল সিদ্ধিরগঞ্জ, মোহাম্মদ সোলায়মান ভুইয়া, সেক্রেটরি, জিয়া সৈনিক দল, সিদ্ধিরগঞ্জ,মোঃ জিয়া সাংগঠনিক সম্পাদক, জিয়া সৈনিক দল সিদ্ধিরগঞ্জ,মোঃ জাকির হোসেন , সহ সাংগঠনিক সম্পাদক। জিয়া সৈনিক দল। সিদ্ধিরগঞ্জ।
সার্বিক তত্তাবধানে , মোঃ সিরাজুল ইসলাম সিরাজ-সহ সভাপতি, সিদ্ধিরগঞ্জ থানা জিয়া সৈনিক দল।
পরিচালনায় মোঃ ফরহাদ হোসেন তথ্য সম্পাদক।সিদ্দিরগঞ্জ থানা। এছাড়াও মোঃ আবুল হোসেন,।মোঃ মাসুম হোসেন এর নেতৃত্বে হিরাঝিল থেকে শতশত কর্মী নিয়ে উক্ত র্যালিতে অংশ গ্রহন করেন।