নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা শিল্পাঞ্চল ও ঘনবসতিপূর্ণ, মাদক এবং ক্রাইম জোন এলাকা হওয়ায় এখানে আইন-শৃঙ্খলা রক্ষা একটি বড় চ্যালেঞ্জ। এখানে নতুন ওসি হিসাবে এমদাদুল হক, মাদকবিরোধী অভিযান জোরদার, সন্ত্রাস ও চাঁদাবাজি দমন, এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেবেন বলে আশা করা হচ্ছে।
তাছাড়া, জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক উন্নয়ন এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও শক্তিশালী করার বিষয়েও তিনি কাজ করবেন বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা আশা করছেন, তার নেতৃত্বে সিদ্ধিরগঞ্জ থানার কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব হবে। সিদ্ধিরগঞ্জ থানার মত এমন একটি থানায় তাকে পেয়ে থানাবাসী আইন-শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে অনেক আশাবাদী। সিদ্ধিরগঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ পদে অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নতুন দায়িত্ব পাওয়া এমদাদুল হক কে "দৈনিক তথ্যানুসন্ধান " এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।