খান মঃ রফিকুল ইসলামঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আব্দুল কুদ্দুস (৩৫) নামে এক অটোরিকশা চালক প্রাণ হারিয়েছেন।
সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখি লেনে মাদ্রাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল কুদ্দুস শরীয়তপুর জেলার সখিপুর থানার কাদিরগঞ্জ গ্রামের নাম আব্দুল ওকিল এর ছেলে।
শিমরাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. জুলহাস উদ্দিন জানান, পিছন থেকে আসা দুটি ইজিবাইককে সাইড দিতে গিয়ে কুদ্দুস তার অটোরিকশা ডান দিকে চালান। এ সময় ঢাকাগামী একটি বাস রিকশাটিকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা ও প্রক্রিয়াধীন রয়েছে জানিয়েছেন হাইওয়ে পুলিশ ।
এই দুর্ঘটনা নিয়ে সঠীক তদন্ত্র গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ।