মো. ফারুক হোসাইন জনি, কুমিল্লা (উত্তর) জেলা প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী সাইফুল ইসলাম শহীদ রবিবার দিনব্যাপী দেবিদ্বার পৌর এলাকায় ব্যাপক গণসংযোগ পরিচালনা করেন। দেবিদ্বার পৌরসভার মাটিয়া মসজিদ থেকে ফুলগাছতলা পর্যন্ত এলাকাজুড়ে অনুষ্ঠিত এই গণসংযোগে স্থানীয় জনগণের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। পথসভা ও ঘরে ঘরে গিয়ে প্রার্থীর পক্ষে সমর্থন চান জামায়াতের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন—কুমিল্লা উঃ জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক লোকমান হাকিম ভুঞা, পৌর আমীর ফেরদাউস আহম্মেদ, উপজেলা সেক্রেটারি অধ্যাপক রুহুল আমিন খান, পৌর সেক্রেটারি ক্বারী ওয়ালীউল্লাহ, উপজেলা সহকারী সেক্রেটারি শরীফুল ইসলাম সরকার, পৌর জামায়াত নেতা তমিজ উদ্দিন, জাকির হোসেন, বিল্লাল হোসেনসহ বিপুল সংখ্যক নেতাকর্মী। গণসংযোগ চলাকালে সাইফুল ইসলাম শহীদ বলেন, দেবিদ্বারের উন্নয়ন, শিক্ষা, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠাই হবে আমার মূল লক্ষ্য। দলমত নির্বিশেষে সকলের ভালোবাসায় আমি অনুপ্রাণিত। স্থানীয় সর্বস্তরের মানুষ আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম শহীদকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন।