হাজী মু. ফারুক হোসাইন জনি, কুমিল্লা (উত্তর) জেলা প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বারে (০৩ অক্টোবর ২৬) শনিবার বাদ ফজর থেকে জামায়াতে ইসলামীর পৌর শাখার উদ্যোগে ইসলামী আন্দোলনের সহযাত্রী সাবেক দায়িত্বশীল ও সদস্যদের (ছাত্রনেতা ও কর্মী) নিয়ে দিনব্যাপী এক বর্ণাঢ্য নৌ বিহার ও আনন্দ ভ্রমণ নরসিংদীর গোল্ডেন স্টার পার্কে সফলভাবে সম্পন্ন হয়েছে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দেবিদ্দার পৌরসভার সভাপতি মোঃ তমিজউদ্দীন ও আব্দুল কুদ্দুস এর সঞ্চালনায়, পৌর জামায়াতের আমীর মোহাম্মদ ফেরদৌস আহমে্মদের সভাপতিত্বে, এই ব্যতিক্রমী নৌ বিহার-আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়।
নদীঘেরা মনোরম পরিবেশে আয়োজিত এই আনন্দ ভ্রমণে সংগঠনের বিভিন্ন পর্যায়ের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে, কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও দেবিদ্বার উপজেলা সফল ভাইস চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম শহীদ উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সংগঠনের জেলা/উপজেলার নেতৃবৃন্দ।
দিনব্যাপী এই আয়োজনে নৌকার ডেক জুড়ে ছিল স্মৃতিচারণ, ইসলামী সংগীত, হামদ-নাত পরিবেশনা এবং সাংগঠনিক বিভিন্ন আলোচনা। কর্মব্যস্ত জীবনের ক্লান্তি দূর করে সাবেক ভাইদের সাথে পুনর্মিলনের এই মুহূর্তটি নেতাকর্মীদের মাঝে এক উৎসবমুখর ও আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।