হাজী মু ফারুক হোসাইন জনি, কুমিল্লা (উত্তর) জেলা প্রতিনিধিঃ কুমিল্লা দেবিদ্বারের কৃতি সন্তান রাকিবুল ইসলাম হৃদয় বাংলাদেশ জাতীয় ছাত্রশক্তির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন বলে সম্প্রতি গণমাধ্যম কর্মীদের সামনে তিনি বলেন, সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আবু বাকের মজুমদার ও সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরীর স্বাক্ষরিত অফিসিয়াল পেডে আগামী দুই বছরের জন্য, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত সোমবার (২৮ সেপ্টেম্বর)
অনুমোদিত সংগঠনের প্রকাশিত কমিটির তালিকায় কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবে আমার (রাকিবুল ইসলাম হৃদয়ের ) নাম উল্লেখ করা হয়েছে। নতুন এ দায়িত্বের মধ্য দিয়ে কুমিল্লা বিভাগে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার সুযোগ তৈরি হয়েছে।
দায়িত্ব পাওয়ার বিষয়ে তিনি বলেন “জাতীয় ছাত্রশক্তি আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা আমার জন্য সম্মানের পাশাপাশি একটি বড় দায়িত্বও। সংগঠনের আদর্শ ও লক্ষ্যকে সামনে রেখে কুমিল্লা বিভাগের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চাই। শিক্ষার্থীদের অধিকার, শিক্ষা ও ইতিবাচক নেতৃত্ব বিকাশে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব। দায়িত্ব পালনে সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।
সংঘটক হিসেবে রাকিবুল ইসলাম হৃদয় কুমিল্লার একজন সূ-পরিচিত । দীর্ঘদিন ধরে তিনি ছাত্রদের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছেন। নতুন দায়িত্বের মাধ্যমে তিনি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণের কাজে নিষ্ঠা ও দক্ষতার সহিত ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
এবং নতুন দায়িত্ব দেওয়ায় কুমিল্লার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।