হাছান আহমেদ নোয়াখালী প্রতিনিধিঃ “জনবান্ধব অটোমেটেড ভ‚মি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভ‚মি সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে নোয়াখালীর চাটখিলে ভ‚মি সেবা মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার সকালে উপজেলা ভ‚মি অফিসের সামনে পিতা কেটে, বেলুন উড়িয়ে ভ‚মি সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভ‚মি) নিশাত ফারাবী, সমাজসেবা কর্মকর্তা আলী হোসেন, চাটখিল প্রেসক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক গুলজার হোসেন সৈকত, পৌর বিএনপির সদস্য সচিব আহসানুল হক মাসুদ, চাটখিল থানার এস আই নুর সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও ভ‚মি সেবা নিতে আসা সেবা গ্রহীতাবৃন্দ।
উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ভ‚মি সেবা সংক্রান্ত বিষয়ে মানুষকে সচেতন করার লক্ষ্যে এ ভ‚মি সেবা সপ্তাহের আয়োজন করা হয়েছে। তিনি আরো বলেন, সরকার নির্ধারিত ফি দিয়ে দালাল মুক্ত ভাবে সেবা গ্রহীতারা যেন সেবা নিতে পারে এ বিষয়ে সকলকে সচেতন হতে হবে। পরে ভ‚মি সেবা সপ্তাহ উপলক্ষে একটি র্যালী চাটখিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।