মোঃ ফরহাদ শ্রীপুর গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ও খ্যাতনামা চিকিৎসক ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়েছে।
বুধবার সন্ধ্যা শ্রীপুর থানা রোডে জিন্নাত সুপার মার্কেটে খোকন প্রধানের রাজনৈতিক কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, শ্রীপুর পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য মোঃ খোকন প্রধান,পৌর মহিলা দলের সভাপতি পারভিন সুলতানা, ১নং ওয়ার্ড বিএনপির যুগ্ন সম্পাদক সোহাগ প্রধান, উপজেলা জাসাসের সদস্য সচিব হাসিবুল সরকার হাসেম, শ্রীপুর পৌর যুবদলের আহ্বায়ক সদস্য মোঃ জহির আহমেদ খাঁন, জেলা ছাত্র দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সৈকত হাসান খাঁন, পৌর ছাত্র দলের যুগ্ন আহ্বায়ক এরশাদ খাঁন, পোর জাসাসের সদস্য সচিব আল-আমিন মোল্লা।
তাছাড়াও উপস্থিত ছিলেন,সেলিম পারভেজ, মোফাজ্জল হোসেন, যুব নেতা মেরাজ,সামি মন্ডল, মাসুম, রুবেল, ইমরান ও রাব্বী সহ দলীয় নেতাকর্মীরা।অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, মাওলানা হালিম।