শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে কৃষক দল নেতার নামে সাজানো মামলা দিয়ে হয়রানির অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।
উপজেলার বরমী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি হাবিবুর রহমানসহ ছয়জনের নাম উল্লেখ করে শ্রীপুর থানায় একটি মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ দায়ের করেছে ছাত্রলীগের ক্যাডার খ্যাত হৃদয়।
এ বিষয়ে ভুক্তভোগী হাবিবুর রহমান অভিযোগ করে বলেন, আমরা বিগত ১৭ বছর মামলা হামলার নির্যাতনের শিকার হয়েছি এখনো ফ্যাসিস আওয়ামী লীগ ধারা নির্যাতনের শিকার হচ্ছি।
এই চক্রটি আওয়ামী লীগের আমলেও আমার নামে মিথ্যা মামলা দিয়েছে,এখনো একই কায়দায় হয়রানি করে আসছে।
আমাকে সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন মামলা দিয়ে হয়রানি করে আসছে।আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে এই মামলা থেকে আমাদের সকলকে অব্যাহতি দেওয়ার জোর দাবি জানাচ্ছি।