গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের সোহাগপুর গ্রামে আলী হোসেন নামের এক ব্যক্তির ওপর অতর্কিত হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দা রফিকুল ও টিপু সহ আরো ৪ জন এর বিরুদ্ধে এই হামলার অভিযোগ তুলে আদালতে একটি মামলা দায়ের করেন
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪/৮/২৬ তারিখে পূর্বশত্রুতা ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম্য সালিশ বসে,গ্রাম্য সালিশ শেষ করে চলে আসার সময় রফিকুল ও টিপু সহ আরো ৪ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আলী হোসেনের ওপর অতর্কিত হামলা চালায়। অতর্কিত এই হামলায় আলী হোসেন গুরুতর আহত হন।
ঘটনার সময় আলী হোসেনের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নিকটস্থ ফার্মেসিতে চিকিৎসা করেন
এ বিষয়ে আহত আলী হোসেনের স্বজনরা জানান, কোনো কারণ ছাড়াই সম্পূর্ণ পরিকল্পিতভাবে রফিকুল ও টিপু এই হামলা চালিয়েছে। এতে আলী হোসেন শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়েছেন। ঘটনাটির সুষ্ঠু বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁর পরিবার