আব্দুল্লাহ বাশার, কোটচাঁদপুরঃ ৬ উপজেলার ৬০ জন মৎস্য খামারিদের নিয়ে শুক্রবার কোটচাঁদপুর হ্যাচারী কমপ্লেক্সে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সরকারি খামার সমূহের সক্ষমতা ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় জেলা পর্যায়ের এই কর্মশালা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (১) মৎস্য ১ শাখার হাসানুজ্জামান, কর্মশালায় মূল প্রবন্দ উপস্থাপন করেন,ঢাকা রমনার মৎস্য অধিদপ্তরের বিদ্যমান সরকারি খামার সমূহের সক্ষমতা ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় জেলা পর্যায়ের প্রকল্প পরিচালক মশিউর রহমান, ঢাকা রমনার মৎস্য অধিদপ্তরের বিদ্যমান সরকারি খামার সমূহের সক্ষমতা ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় জেলা পর্যায়ের সহকারী প্রকল্প পরিচালক সুলতান মাহমুদ, সহকারী পরিচালক মঞ্জুর এলাহী,মৎস্য অধিদপ্তর খুলনা বিভাগ খুলনার পরিচালকের কার্যালয়ে সিনিয়র সহকারী পরিচালক এইচ এম বদরুজ্জামান,
সিনিয়র সহকারী পরিচালক প্রশাসন 2 আনোয়ার কবির,প্রকল্প পরিচালক বাওড় ও মৎস্য উন্নয়ন প্রকল্প আনিচুর রহমান,উপপরিচালক প্রশাসন ফিরোজ আহম্মেদ, উপপরিচালক প্রশিক্ষন আমিনুল এহসান,
কেন্দ্রীয় হ্যাচারি কমপ্লেক্স সিনিয়র সহকারী পরিচালক এসএম আসিকুর রহমান,জেলা মৎস্য অফিসার আভিজীৎ শীল, জশোরের জেলা মৎস্য অফিসার মনিরুল মামুন, নড়াইলের জেলা মৎস্য আফিস মাহবুুুবুর রহমান। কর্মশালায় ঝিনাইদহ সদর উপজেলা সহ ৬ উপজেলার ৬০ জন খামারি উপস্থিত ছিলেন। এরমধ্যে কোটচাঁদপুর ও মহেশপুরে খামারি বেশি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কর্মশালায় ২ জন বাহারি নারী মাছ চাষিকেও দেখা যায়।