আব্দুল্লাহ বাশার, কোটচাঁদপুরঃ "আমার ভাইয়ের রক্তে রাঙানো, একুশে ফেব্রুয়ারি,আমি কি ভুলিতে পারি" মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদ্যাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। (১৭ ফেব্রুয়ারি) মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজন পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার এনামুল হাসান। সে সময় দিবসটি উদযাপন উপলক্ষে করণীয় বিষয় নিয়ে সার্বিক আলোচনা করেন অতিথিরা।
এ সময় উপজেলা সহকারী কমিশনার ভুমি মো,সোহেল রানা,মডেল থানার অফিসার ইনচার্জ আসাদউজ্জামান, উপজেলা স্থান ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমানউল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল কাইয়ুম, উপজেলা কৃষি অফিসার মো, জাহিদ হোসেন, মৎস্য অফিসার মো, দ্বীন ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো,জহিরুল ইসলাম, কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি আব্দুল্লাহ বাশার সহ শিক্ষক, ইউনিয়ন চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও নানা শ্রোণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।