আব্দুল্লাহ বাশার,,কোটচাঁদপুর: ঝিনাইদহের কোটচাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে নগদ অর্থ জরিমানা করেছে উপজেলা প্রশাসনের সরকারি ভূমি কর্মকর্তা । (২৯ শে ডিসেম্বর ) সোমবার দুপুরে কোটচাঁদপুর পৌর শহরের বিভিন্ন জায়গায় এ অভিযান পরিচালনা করেন তিনি।
সে সময় ২ মুদি দোকানি ১ হোটেল ও জুয়েলার্সে মালিক কে ১১০০০ হাজার নগদ অর্থ জরিমানা করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারা দীপক রায় কে ৩ হাজার, হারান দত্ত ২ হাজার চৌধুরী জুয়েলার্স অত্যাবশকীয় পন্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর ধারা ১২ ভঙ্গে ১০০০ টাকা,রায় সুইট- বাংলাদেশ হোটেল ও রোস্তরা আইন ২০১৪ এর ধারা ১৯ ভঙ্গে ৫০০০ টাকা জরিমানা আদায় করা হয়। বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করেন কোটচাঁদপুর উপজেলা সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট মো,সোহেল রানা।
এ সময় আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন মডেল থানা পুলিশের পরিদর্শক এস আই ওমর ফারুক সহ পুলিশের একটি চৌকস দল ও উপজেলা প্রশাসনে কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।