আব্দুল্লাহ বাশার, কোটচাঁদপুরঃ কোটচাঁদপুরে পুকুরে ড্রেজার মেশিন বসিয়ে বালু তোলার অপরাধে ওই মেশিন ও পাইপ ভেঙ্গে গুড়িয়ে দিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট সোহেল রানা। মঙ্গলবার দুপুরে এ অভিযান চালান তিনি। তবে ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় মামলা দেয়া সম্ভব হয়নি বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
জানা যায়,কোটচাঁদপুর উপজেলার দোড়ার মাঠের সাইদ হোসেনের পুকুর। এ পুকুরে ডেজার মেশিন বসিয়ে দীর্ঘদিন বালু তুলে ব্যবসা করে আসছিলেন ওই এলাকার শাহাজান আলী ও শাহ আলম নামের দুই বালু ব্যবসায়ি। খবর পেয়ে মঙ্গলবার দুপুরে ওই পুকুরে অভিযান চালান কোটচাঁদপুরের সহকারী কমিশনার (ভূমি) সোহেল রানা। এ সময় বিনস্ট করা হয় অবৈধ ডেজার মেশিন,মেশিন ও বালু তোলার অন্যান্য সরঞ্জাম। তবে ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় মামলা দেয়া সম্ভব হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ সময় উপস্থিত ছিলেন কোটচাঁদপুরের দোড়ার ইউনিয়ন ভুমি সহকারী জাকির হোসেন, কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এস আই) শ্যামল মন্ডল ।
উল্লেখ্য,এর আগেও কোটচাঁদপুরের সহকারী কমিশনার (ভূমি) সোহেল রানা একই ভাবে অভিযান চালিয়ে বিনস্ট করেন,ডেজার মেশিন সহ সরঞ্জামাধি। তারপরও তারা আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে সেই থেকে বালু তুলে বিক্রি করে আসছিলেন।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট মো, সোহেল রানা বলেন, গোপন সংবাদে খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। এ সময় নির্দেশনা মোতাবেক বিনস্ট করা হয়েছে ডেজার মেশিন, পাইপসহ বালু তোলার সরঞ্জামাধি। তবে ওই সময় ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় মামলা দেয়া সম্ভব হয়নি।