কুমিল্লা ৫ (বুড়িচং-ব্রাক্ষণপাড়া) বিএনপির উদ্যোগে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হাজী জসিম উদ্দিন জসিমের আয়োজনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দেয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার ব্রাক্ষনপাড়ায় হাজী জসিম উদ্দিন জসিমের নিজ বাড়ীতে অনুষ্ঠিত এই মিলাদ মাহফিলে বিএনপি, যুবদল, ছাত্রদল,ও অংগ সংগঠনের সকল নেতৃবৃন্দ সহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন। দেয়া ও মিলাদ মাহফিল শেষে হাজী জসিম উদ্দিন জসিম কুমিল্লা ৫ (বুড়িচং-ব্রাক্ষণপাড়া) এলাকাবাসী সহ দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতার জন্য দেয়া প্রার্থনা করেন।