মোঃ নাজিম উদ্দিন, কুমিল্লা (মেঘনা) প্রতিনিধিঃ- কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ পরিচিতি সভার আয়োজন করা হয়।
জানা যায়, গত ২৬ এপ্রিল রমিজ উদ্দিন লন্ডনীকে আহবায়ক এবং এম.এম.মিজানুর রহমানকে সদস্য সচিব করে ৩৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির সদস্যরা মেঘনা উপজেলা বিএনপিকে আগামীদিনে সুসংগঠিত ও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনীর সভাপতিত্বে এবং সদস্য সচিব এম.এম.মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেনের পুত্র বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। তিনি তার বক্তব্যে দলকে আরও সুসংগঠিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং গণতন্ত্র পুনরুদ্ধারে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা বিএনপির সিনিঃ যুগ্ম আহবায়ক মোঃ সালাউদ্দিন সরকার, মোঃ সলিমউল্লাহ, জয়নাল আবেদীন সরকার, দিলারা শিরিন, ডা. আব্দুল কাইয়ুম, অধ্যাপক ড. নজরুল ইসলাম, প্রফেসর মোঃ শহিদুল ইসলাম, মোঃ আব্দুর গফফার, মোঃ আনিছুর রহমান, মোঃ আব্দুল মতিন, মোঃ হুমায়ুন কবির, মোঃ আবু ইউসুফ নয়ন, মোঃ আব্দুল কাদির, মোঃ সিদ্দিকুর রহমান, প্রফেসর মোঃ হাবিবুর রহমান ও মোঃ জহিরুল ইসলামসহ মোট ১৮ জন দায়িত্ব পেয়েছেন। কমিটিতে সম্মানিত সদস্য হিসেবে সাবেক চেয়ারম্যানসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন মোঃ শহিদুল্লাহ সরকার, আবুল বাশার, অধ্যাপক মোঃ রেজাউল করিম, গোলাম মহিউদ্দিন মোহন, নুর মোহাম্মদ, মোঃ অহিদুজ্জামান, মোঃ মিলন মেম্বার, অ্যাডভোকেট মোঃ কামরুজ্জামান, মোঃ সালাউদ্দিন মোল্লা, ডা. হাবিব উল্লাহ, ডা. শাহাব উদ্দিন, মোঃ মাকসুদ, আব্দুল মালেক, মোঃ জাকির হোসেন, আব্দুল গফফার, মোঃ রফিকুল ইসলাম, মোঃ মনির হোসেন মেম্বার, মোঃ বাহাউদ্দিন হাউদ, মোঃ বাবুল সরকার ও মোঃ আলম চানসহ মোট ৩৯ জন।
আহবায়ক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ছাত্রদলসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
সভায় নেতারা আশা প্রকাশ করেন, নতুন কমিটির মাধ্যমে উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। সভায় বক্তারা নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে শেষে দলীয় কার্যক্রম জোরদার ও ভবিষ্যৎ কর্মসূচি সফল করার লক্ষ্যে নবগঠিত আহবায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা হয়। উক্ত সভায় বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।