জিএম মাকছুদুর রহমান, সিনিয়র রিপোর্টার: কুমিল্লার মেঘনা নদীতে চাঁদাবাজদের সঙ্গে পুলিশের সংঘর্ষে তিনজন নৌপুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুই চাঁদাবাজকে আটক সক্ষম হয়েছে পুলিশ। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১০টার দিকে মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের নলচর এলাকায় এই ঘটনা ঘটেছে। এতে চালিভাঙ্গা নৌপুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মাকসুদ, কনস্টেবল সাইদুল ও কনস্টেবল সোহাগ আহত হয়েছেন। চালিভাঙ্গা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশি সূত্রে জানা যায়, পাথর ও বালুবোঝাই নৌযান থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের খবর পেয়ে তারা অভিযান চালায়। এ সময় চাঁদাবাজরা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। আহত পুলিশ সদস্যদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে, পরে তাদের ঢাকায় স্থানান্তর করা হয়। ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে চাঁদাবাজরা নদীর একটি বাল্কহেডে আশ্রয় নেন। এ সময় পুলিশ দুইজনকে আটক করে। আটককৃতরা হলেন নলচর গ্রামের বারেক প্রধানের ছেলে রানা (৩৩) এবং রুপ মিয়ার ছেলে সাজ্জাদ (৩২)। এসআই আলমগীর হোসেন বলেন, চাঁদাবাজদের হামলার পর আমরা তৎপরভাবে অভিযান চালিয়ে দুজনকে আটক করেছি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে