হাজী মু. ফারুক হোসাইন জনি, কুমিল্লা (উত্তর) জেলা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় ২০টি ডাকাতি ও অস্ত্র মামলার ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শাহজালালকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার মহিচাইল ইউনিয়নের ছগুরাপাড়া এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শাহজালাল চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়নের ছগুরাপাড়া গ্রামের মৃত আবু তাহেরের ছেলে।