বিশেষ প্রতিবেদক : রাজনৈতিক চিন্তা চেতনার বাহিরে মানবিকতায় একজন আদর্শ মেয়রকে অবশ্যই জনকল্যাণমুখী, স্বচ্ছ, দুর্নীতিমুক্ত এবং সুদূরপ্রসারী উন্নয়ন চিন্তার অধিকারী হতে হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক জিয়ার পরিষদের কেন্দ্রীয় কমিটি যুগ্ন আহবায়ক হাজী মো: নাজিমউদ্দিন তিনি আড়াইহাজার উপজেলা একজন প্রবীণ ব্যবসায়ী হিসাবে পরিচিত মুখ।
নজরুল ইসলাম আজাদ নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকার একজন সক্রিয় বিএনপি নেতা ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এবং নারায়ণগঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম আজাদ এর আস্থাভাজন ও আড়াইহাজার গোপালদী বাজারের ব্যবসায়ী সমাজসেবক ও আজাদ একজন বিশ্বস্ত হাতিয়ার।
নাজিমউদ্দিন নাগরিক সমস্যার প্রতি সংবেদনশীল তিনি আধুনিক প্রযুক্তির ব্যবহারে স্মার্ট পৌর গড়ে তোলা, পরিবেশবান্ধব পরিকল্পনা, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা এবং সুষম উন্নয়ন নিশ্চিত করবেন। তাঁর প্রধান লক্ষ্য একটি বাসযোগ্য, নিরাপদ ও দুর্নীতিমুক্ত গোপালদী উপহার দেওয়া।
এ বিষয়ে নাজিমুদ্দিন গণমাধ্যম এর প্রশ্নের উওরে বলেন, প্রথমে আমি মাহে রমজানের শুভেচ্ছা জানাই এলাকাবাসীকে এবং ভাষার মাসে ভাষা শহীদ সহ সমস্ত শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং আগামী সুন্দর বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান কে অভিনন্দন জানাই।
তবে আমি বলবো যে, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে নগরবাসীর কল্যাণে কাজ করা এবং প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে আমার লক্ষ। আমি আগামী পৌর সভা উপজেলা নির্বাচনে অংশ নিবো। তবে আমার নেতা নজরুল ইসলাম ও দল সহ জনগণের ভালোবাসা পাই ইনশাআল্লাহ জনগণের জন্য কাজ করবো।
স্থানীয় ভোটার ও জনমতে জানা যায়, নাগরিক সমস্যার কথা শোনা এবং সমস্যার দ্রুত সমাধানে উদ্যোগী হওয়া একজন আদর্শ মেয়র কেবল অবকাঠামোগত উন্নয়নই নয়, বরং নাগরিক নিরাপত্তা এবং উন্নত জীবনযাত্রার মান নিশ্চিতেও দৃঢ় অঙ্গীকারবদ্ধ থাকেন। আমরা চাই নাজিমুদ্দিন ভাই মেয়র নির্বাচনে অংশ নিবে এবং তার মত নেতৃত্বে এলে আমাদের দূর্নীতি লাগব হবে এবং এলাকার উন্নয়ন হবে। তিনি প্রায় ৪০ বচর ধরে ব্যবসা বানিজ্যের সাথে সমাজ সেবায় করে আসছেন। আমরা তাকে মেয়র হিসাবে দেখতে চাই বিজয়ীর বেশে।